ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা!

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চট্রগ্রাম -কক্সবাজার মহাসড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বোরহান উদ্দিন জানান, মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে অতিরিক্ত গতি ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০৩:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬