ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা!

চকরিয়ায় মসজিদের পুকুরে মিলল যুবতীর মরদেহ

চকরিয়ায় একটি মসজিদের পুকুর থেকে শাহেনা বেগম (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শাহেনা বেগম মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া গ্রামের মৃত আবুল কাসেমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মসজিদের পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। বিকেলে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি পুকুরে নেমে আর উঠতে পারেননি। এ ঘটনায় প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহতের মায়ের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক

চকরিয়ায় মসজিদের পুকুরে মিলল যুবতীর মরদেহ

আপডেট সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬