ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

সমুদ্র বিকেল তিল ধারনের ঠাঁই নেই। মানুষ আর মানুষ। ঈদের ছুটিতে লাখো পর্যটকের সমাগমে সমুদ্র যেনো জন সমুদ্র।ঈদের ২য় দিন সৈকতের সব-কটি পয়েন্টে মানুষের ভীড় লেগে আছে

এবারের ঈদে টানা ১ সপ্তাহের ছুটি।ফলে সব পথ যেনো মিশেছে কক্সবাজার সৈকতে। প্রিয়জনের সাথে প্রিয় কিছু মুহুর্ত কাটাতে দেশের নানা প্রান্তের মানুষ এসেছে সৈকত নগরীতে।

ঢাকার মোহাম্মদপুর থেকে আসা পর্যটক হোসেন নিলয় বলেন, “ঈদের ছুটি কাটাতে চলে এলাম কক্সবাজার। সমুদ্রের রুপ বৈচিত্র দেখে সময়টা ভালোই কাটছে।

গাজীপুর থেকে কনিকা আক্তার জানান,নির্বাচন, তার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে গেলো দুই ঈদে কোথাও বেড়ানো হয়নি, তাই এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় চলে এলাম ঈদের ছুটিতে কক্সবাজার।

হোটেল-মোটেল-রিসোর্ট সহ শহরের ৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের কোথাও কোন রুম খালি নেই। ৩০ মার্চ পর্যন্ত বেশির ভাগ হোটেলের অগ্রিম বুকিং রয়েছে বলে জানান হোটেল মোটেল মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।

তিনি বলেন, ‘ ঈদ উপলক্ষে পর্যটকের চাপ বেড়েছে, প্রায় সব হোটেলেই পর্যটকেরা আছেন।আমরা সব হোটেলকে নির্দেশনা দিয়েছি যেন পর্যটকদের হয়রানি করা না হয় এবং নায্যমূল্য রাখা হয়।’

পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক তৎপরতা দেখা গেছে পর্যটন স্পটগুলোতে। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, ‘ পর্যটকেরা এই শহরের অতিথি, নিরাপত্তা নিশ্চিত করা সহ যেকোন সেবায় জেলা প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে।’

ট্যাগ :

কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

আপডেট সময় : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬