ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে”

সংযুক্ত আরব আমিরাত,কাতার বাহরাইনে বসবাসরত বাংলাদেশীদের সতর্কতা জারি দূতাবাসের

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশ্যে জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে যেকোনো সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া, নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করা, অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত পরিহার করা এবং প্রয়োজনীয় কাগজপত্র—পাসপোর্ট, এমিরেটস আইডি, জরুরি ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক—নিজের কাছে রাখার জন্য বলা হয়েছে।

পর্যাপ্ত নগদ অর্থ, পানি ও শুকনো খাবার সংরক্ষণেরও পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলতে হবে এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রয়োজনে দূতাবাস ও কনস্যুলেটের নিম্নোক্ত হটলাইন নম্বর ও ই-মেইলে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে—
বাংলাদেশ দূতাবাস, আবুধাবি:
📞 +৯৭১ ৫৬ ৬১১ ৭২৯৫
📞 +৯৭১ ০২ ৪৪৬ ৫১০০
📞 +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৬৯২
📞 +৯৭১ ৫০ ২৬৪ ৩৯৩৬
✉️ mission.abudhabi@mofa.gov.bd
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই:
📞 +৯৭১ ৫০ ৮৩৮ ৮২৫৩
📞 +৯৭১ ৫০ ৮১৮ ৮৩৬৩
✉️ mission.dubai@mofa.gov.bd

দূতাবাস সকল প্রবাসী বাংলাদেশিকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং যেকোনো প্রয়োজনে নির্ধারিত হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে কাতার ও বাহারাইন দূতাবাসের পক্ষে সে দেশে বসবাসরত বাংলাদেশীদের জন্যে সতর্কতা জারি করে।

ট্যাগ :

সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম

সংযুক্ত আরব আমিরাত,কাতার বাহরাইনে বসবাসরত বাংলাদেশীদের সতর্কতা জারি দূতাবাসের

আপডেট সময় : ০৮:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬