ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই শোক শেষ হবার নয়: সাংবাদিক আতাহার ইকবালের বিদায় বিদ্যুৎস্পৃষ্টে ডাম্পার চালকের মৃত্যু লামায় বোনের পালিয়ে বিয়ে:ভাইয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বন্যাদুর্গত কক্সবাজারসহ ৫ জেলায় তিন মাসের জন্য ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলাম জামায়াত থেকে বহিষ্কার ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল লামায় ভাড়াবাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে আইন পাস বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

বারের নির্বাচন / কক্সবাজারে আইনজীবীর চেম্বারে উঠলো শেখ মুজিবের ছবি

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। এই নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম , জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ নামে তিনটি পৃথক প্যানেলের ৪৯ জন প্রার্থী এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ১৭ টি পদের জন্য বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচনের চলমান আমেজের মধ্যে আদালতপাড়ায় আলোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা, চেম্বারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, ঐ চেম্বারে একসঙ্গে বসেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য ও নির্বাচনে আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট রিদুয়ান আলী, নুরুল ইসলাম নাহিদ ও মো. ফয়সাল।

ছবি টাঙানোর সেই ভাইরাল ভিডিওতে আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু, মোহাম্মদ ফয়সাল, হুমায়ুন কবির, নূরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট মানিক, অ্যাডভোকেট আবু, অ্যাডভোকেট জসিম উদ্দিন’কে দেখা গেছে। এদের মধ্যে অ্যাডভোকেট জসিম উদ্দিন পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন করছেন।

আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু জানান,’ কয়েক বছর আগে সহপাঠী হিসেবে একসঙ্গে চেম্বার শুরু করার সময়ই বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়, সে সময় ছবির জন্য আলাদা ফ্রেমও তৈরি করা ছিল। গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে  কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি মব করার উদ্দেশ্যে জেলা জজ আদালত এলাকায় হামলা ও ভাঙচুর চালায়, সে পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে ছবিটি সরিয়ে রাখা হয়।’

তিনি বলেন, ‘ অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ায়  যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ছবি চেম্বারে স্থাপন করা হয়েছে।  ছবি টাঙানোর পর থেকে কোনো ধরনের হুমকি বা চাপের মুখে পড়তে হয়নি।’

জানা গেছে, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ২০২৫ সালের নির্বাচনে মাত্র তিন পদে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করে দুইজন বিজয়ী হয়েছিলেন। একবছর পর অনুষ্ঠিতব্য এবারের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট বদিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল হুদা সহ ১৫ টি পদে আওয়ামী লীগ সমর্থকেরা মনোনয়ন দাখিল করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এই শোক শেষ হবার নয়: সাংবাদিক আতাহার ইকবালের বিদায়

বারের নির্বাচন / কক্সবাজারে আইনজীবীর চেম্বারে উঠলো শেখ মুজিবের ছবি

আপডেট সময় : ০৫:২৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬