ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২১ সালের আইন, ২০২৫ সালের জরিপ: আয়োডিনযুক্ত লবণের মান নিয়ে আমরা কি সঠিক প্রশ্ন করছি? সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫ জন এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশী : মার্কিন পিস্তল-গুলি ও ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ গ্রেপ্তারের ১১ দিন পর জামিনে মুক্ত চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী

বিজিবি’র ৫ পৃথক অভিযান,ইয়াবাসহ আটক ৫

পৃথক ৫ টি অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। ৩০ বিজিবি ১ টি ও ৩৪ বিজিবির ৪ টি পৃথক অভিযানে মোট ২৪ হাজার ১শ ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পৃথক চারটি অভিযানে ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে ৩৪ বিজিবি ( কক্সবাজার ব্যাটালিয়ন)।

৪ অভিযানে মোট ১৪ হাজার ১২০ পিস বার্মিজ ইয়াবা এবং পাচারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

​সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

​প্রথম অভিযান (মালিকবিহীন উদ্ধার): গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে ঘুমধুম বিওপির একটি দল সীমান্ত পিলার-৩২ সংলগ্ন ‘জামালের ঘের’ নামক স্থানে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

​দ্বিতীয় অভিযান (সিএনজি তল্লাশি): ১৬ ফেব্রুয়ারি সকালে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে ১,০০০ পিস ইয়াবাসহ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মো. আনোয়ার হোসেনকে (৪৫) আটক করা হয়।

​তৃতীয় অভিযান (রোহিঙ্গা নাগরিক আটক): একই চেকপোস্টে সকাল সাড়ে ৯টায় অন্য একটি সিএনজি তল্লাশি করে ১,৫০০ পিস ইয়াবাসহ মো. ইউনুস (২০) নামে এক এফডিএমএন (রোহিঙ্গা) সদস্যকে আটক করা হয়। আটকৃকত ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

​চতুর্থ অভিযান (নারীর শরীরে অভিনব কায়দায় পাচার): দুপুরে রেজুখাল চেকপোস্টে একটি অটোরিক্সা তল্লাশিকালে দুই নারীকে আটক করা হয়। বাগেরহাটের মমতাজ বেগম (৫৫) এবং গাজীপুরের রোকেয়া খাতুন (৫৬) তাদের শরীরে অভিনব কায়দায় লুকিয়ে ১,৬২০ পিস ইয়াবা পাচার করছিলেন।

অন্যদিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি যাত্রীবাসী বাসে তল্লাশী চালায় ৩০ বিজিবি (রামু ব্যাটালিয়ন)। এসময় বাসের ইঞ্জিন কাভারের ভেতর লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় বাসের চালক চালক উখিয়ার রাজাপালংয়ের চিলের ছড়ার মৃত কামাল আহম্মদের পুত্র মোঃ সামসুর রহমান (৩৫) কে আটক করা হয় বলে জানান ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

​আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২০২১ সালের আইন, ২০২৫ সালের জরিপ: আয়োডিনযুক্ত লবণের মান নিয়ে আমরা কি সঠিক প্রশ্ন করছি?

বিজিবি’র ৫ পৃথক অভিযান,ইয়াবাসহ আটক ৫

আপডেট সময় : ০৬:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬