ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের

সীমান্তে শিক্ষার বাতিঘর হয়ে আলো ছড়াচ্ছে সদ্য প্রতিষ্ঠিত তুমব্রু উচ্চ বিদ্যালয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় স্থানীয়দের প্রচেষ্টায় যাত্রা শুরু তুমব্রু উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নতুন শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন বান্দরবান জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) মাহবুবউল করিম। ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে এসময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

প্রান্তিক জনপদ তুমব্রুতে বিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যে থাকা উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে মাহবুবউল করিম বলেন, ‘ তুমব্রুবাসী এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় অবদান রেখে শিক্ষার প্রসারে যে ভূমিকা রেখেছেন তা আসলেই প্রশংসার যোগ্য। আমি তুমব্রু উচ্চ বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করি।’

পরিদর্শনকালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক পাঠদান শুরু করা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই শতাধিক।

ট্যাগ :

আপডেট সময় : ০৯:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬