ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড আবার আসছেন বিশ্বকাপে চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত পরিবার বলছে বলাৎকার করে হ’ত্যা : চকরিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩ রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে অস্ত্র উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে সৌদিতে দেখা গেছে মুহাররমের চাঁদ, শুরু হলো ১৪৪৮ হিজরি নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল প্রতিবাদের পর বিদ্যুৎ পাচ্ছে কুতুপালংয়ের ৩ শ পরিবার, সিআইসির প্রত্যাহার দাবী বিনানোটিশে স্থানীয়দের ৩শ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি! নয়াবাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অপহরণ চেষ্টার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি প্রতিপক্ষের কুতুবদিয়ায় দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু টেকনাফে দুই বোটসহ ৭ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: দুই যাত্রীর মৃত্যু
আইনজীবী আলিফ হত্যা

চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এই চার্জ গঠন করেন। এ সময় ট্রাইব্যুনালে চিন্ময়সহ ২৩ জন আসামি উপস্থিত ছিলেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে বলেন, চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

উভয় পক্ষের বক্তব্য ও মামলার নথিপত্র পর্যালোচনায় আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। তিনি বলেন, এটি একটি সংবেদনশীল, আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলা; যা দেশের জনগণ, আইনজীবী সমাজ, বিচারপ্রার্থী মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। উপস্থাপন করা প্রমাণাদির ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
এদিকে, আলিফ হত্যা মামলার শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে চট্টগ্রাম আদালতে নিরাপত্তা জোরদার করা হয়।

কড়া নিরাপত্তার মধ্যে সকাল পৌনে ১০টার দিকে চিন্ময়সহ ২৩ আসামিকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে আনা হয়। বাকি ১৬ জন পলাতক।
আদালত প্রথমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। শুনানিতে চিন্ময় দাসসের পক্ষে তাঁর আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য চিন্ময়কে মামলা থেকে অব্যাহিতর জন্য আদালতে বক্তব্য উপস্থাপন করেন।

এ সময় রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। আসামি চিন্ময় দাস নিজেকে নির্দোষ দাবি করে প্রায় ২৫ মিনিট আদালতে নিজের বক্তব্য উপস্থাপন করেন।
পলাতক ১৬ আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে অ্যাডভোকেট দুলাল চন্দ্রনাথ এবং বাকি উপস্থিত আসামিদের পক্ষে তিনজন আসামি আদালতে সরাসরি তাঁদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় ২০২৫ সালের ১ জুন চট্টগ্রাম আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সিএমপির কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান চার্জশিট দাখিল করেন।
সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত মাসে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে ম্যাজিস্ট্রেট আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।

সূত্র: কালের কণ্ঠ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড আবার আসছেন বিশ্বকাপে

আইনজীবী আলিফ হত্যা

চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট সময় : ০৩:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬