ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ

কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • 1292

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলার ঘটনা ঘটেছে। এর আগে প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল ভেসে উঠেছিল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যরা বিব্রত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে এক ব্যক্তি পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘মধ্যরাতে রেলস্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও চলার কথা শুনেছি। এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিস্তারিত রেলওয়ে থানা বলতে পারবে।

কমলাপুর রেলস্টেশনের বিব্রতকর ঘটনার পর দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদ্‌ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা।

এর আগে গত ২৬ অক্টোবর সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর স্টেশন) প্রবেশ পথের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটে।

সূত্র : কালের কন্ঠ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি

কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’

আপডেট সময় : ১১:২৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪