ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

কক্সবাজারে উদ্ধার হলো চট্টগ্রাম থেকে চুরি হওয়া প্রাইভেট কার: ২ চোর আটক

  • টিটিএন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • 788

চট্টগ্রাম শহর থেকে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার হলো কক্সবাজারে।

আটক করা হয়েছে ২ পেশাদার গাড়িচোরকে । এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি মাস্টার চাবি জব্দ করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. রাসেল (৩৫) ও মো. হোসাইন ওরফে আহম্মদ হোসাইন (৪৩) দীর্ঘদিন ধরে পেশাদার গাড়িচোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

তারিখটা ছিলো ২৭ ডিসেম্বর। ডা. কামরুদ্দিন চৌধুরী রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে তার প্রাইভেটকার পার্ক করেন। কাজ শেষে ফিরে এসে তিনি দেখেন, গাড়িটি উধাও। পরদিন ২৮ ডিসেম্বর কোতোয়ালী থানায় ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলার নং-৪৫)।

পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে চুরি হওয়া গাড়িটি কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হয়। পরে কোতোয়ালী থানার একটি দল অভিযান চালিয়ে কলাতলী সানড্যান্সার রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা থেকে দুই আসামিসহ গাড়িটি উদ্ধার করে। উদ্ধারকৃত গাড়িটি সাদা রঙের টয়োটা করোলা অ্যাসিস্টা মডেলের।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা গাড়িটি চুরি করে প্রথমে রামু উপজেলার পানিরছড়া এলাকায় রেখেছিলেন এবং পরদিন বিক্রির জন্য মেরিন ড্রাইভে নিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, মো. রাসেলের বিরুদ্ধে আগেও একটি গাড়ি চুরির মামলা রয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র-সি প্লাস, চাটগাঁ নিউজ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

কক্সবাজারে উদ্ধার হলো চট্টগ্রাম থেকে চুরি হওয়া প্রাইভেট কার: ২ চোর আটক

আপডেট সময় : ০৯:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬