ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার রামুতে কোমলমতি শিশু নিকেতনের “বর্ষার ভরসায় জীবনের গান গাই” ৭ম পর্ব অনুষ্ঠিত বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

রাখাইনে আরকান আর্মি’র গণবিপ্লবী সরকার- বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বিবৃতি

মিয়ানমারের রাখাইনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরকানের নেতৃত্বে গঠিত হয়েছে আরকান পিপলস রেভুলেশনারি গভর্মেন্ট – এপিআরজি।

রবিবার (২৯ ডিসেম্বর) আরাকানের নতুন এই গণবিপ্লবী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে আরকান অঞ্চলে উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তাকারী সমস্ত বিদেশী বিনিয়োগকে স্বাগত জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিনিয়োগ কার্যক্রম, প্রকল্প এবং ব্যবসায় জড়িতদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এই সরকার বিশেষ গুরুত্ব দিবে।

মিয়ানমারের নিপীড়িত জনগোষ্ঠীর রাজনৈতিক আকাঙ্ক্ষা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে
এপিআরজি দৃঢ়ভাবে কাজ করবে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, ” আমরা সর্বদা সামরিক সমাধানের পরিবর্তে রাজনৈতিক উপায়ে বর্তমান অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য উন্মুক্ত।”

বর্তমানে রাখাইন রাজ্যে চীনের অর্থায়নে পরিচালিত ১১টি বিলিয়ন ডলারের প্রকল্পের মধ্যে ১০টি প্রকল্প আরকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে জানিয়ে ২৮ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে ইন্সটিটিউট অফ স্ট্র‍্যাটেজি এন্ড পলিসি (আইএসপি), মায়ানমার।

২০২৩ সালের নভেম্বরে সশস্ত্র সংগঠন আরকান আর্মি জান্তার বিরুদ্ধে লড়াই শুরু করার পর থেকে গত এক বছরে রাখাইনের ১৭ টি টাউনশীপের মধ্যে ১৪টিতেই নিজেদের কতৃত্ব প্রতিষ্ঠা করেছে।

বাংলাদেশ-মিয়ানমার এর ২৭১ কিলোমিটার সীমান্তের মিয়ানমার অংশের পুরোটাতেই এখন আরকান আর্মির আধিপত্য।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

রাখাইনে আরকান আর্মি’র গণবিপ্লবী সরকার- বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বিবৃতি

আপডেট সময় : ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪