ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে লামার নিম্নাঞ্চল প্লাবিত : প্রশাসনের সতর্কতা জারি লোহাগাড়ায় টানা বৃষ্টি :পানিবন্দী অসংখ্য মানুষ সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ সাত মামলার আসামি কচ্ছপিয়ার ইউপি সদস্য শাকিলকে ঘিরে সীমান্ত চোরাচালানের অভিযোগ বৈরী আবহাওয়ায় মহেশখালী নৌপথে সি-ট্রাক ও স্পিডবোট চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা পাহাড় ধস, জলাবদ্ধতা ও ঢলের পানিতে মৃত্যু, দুর্ভোগে নাইক্ষ্যংছড়ির মানুষ জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা কক্সবাজার ফিশারী ঘাটে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ফিশ ল্যান্ডিং স্টেশন : মৎস্য খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন কক্সবাজারে বিদেশি নারী পর্যটককে ধ/র্ষ/ণ চেষ্টা : তিনজনকে ১০ বছরের কারাদণ্ড পেকুয়ায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু কক্সবাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ​কক্সবাজারের ২০ এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে ১ লাখেরও বেশি মানুষ কুতুবদিয়ায় লেমশীখালী-কৈয়ারবিল সংযোগ সেতু ধসে পড়েছে বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

পেকুয়ায় মোটর সাইকেলকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

কক্সবাজারের পেকুয়ায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের পিছনে থাকা এক যুবক চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোঃ পিয়ার হাসান (২১)। সে পেকুয়া উপজেলার মগনামা ইউপির শরৎ ঘোনার বাসিন্দা। তার পিতার নাম শাহ আলম। এ ঘটনায় নজরুল ইসলাম নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি মগনামা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। তারা দুজন সম্পর্কে দাদা-নাতি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য নজরুল ইসলাম এবং তাঁর নাতি পিয়ার হাসান মোটর সাইকেল যোগে পেকুয়া থেকে জরুরি কাজে বাঁশখালী যাচ্ছিলেন। যাওয়ার পথে টৈটং ইউনিয়ন পরিষদ পর্যন্ত পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা দ্রুত গতির ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় পিয়ার হাসান। গুরুতর আহত হন ইউপি সদস্য নজরুল ইসলামও৷ তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি৷ একজন নিহত হওয়ার খবর পেয়েছি৷ দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে লামার নিম্নাঞ্চল প্লাবিত : প্রশাসনের সতর্কতা জারি

পেকুয়ায় মোটর সাইকেলকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

আপডেট সময় : ০৮:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫