ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ঈদগাঁওয়ে অবৈধ বালুমহালে পৃথক অভিযান, তিনটি মেশিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

সীমান্ত এলাকায় বিজিবির শীতবস্ত্র, উপহার ও অনুদান প্রদান…

সীমান্ত এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয়েছে আর্থিক অনুদান,নির্মান সামগ্রী এবং কোরআন শরীফ।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের উদ্যোগে বুধবার সকালে সীমান্ত এলাকায় চারশোর বেশী গরীব, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র এবং অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলমের উপস্থিতিতে তুমব্রু ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শীতবস্ত্র এবং অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বাইশফাঁড়ি, তুইঙ্গাঝিরি, রেজুআমতলী, গর্জনবুনিয়া এবং রেজুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বমোট ৪০০টি কম্বল, ৫০টি টি-শার্ট, বাচ্চাদের ১০০টি সোয়েটার ও ১০০টি ফুলহাতা গেঞ্জি এবং ২০টি ফুটবল বিতরণ করা হয়েছে।

পাশাপাশি নির্মাণাধীন তুমব্রু উচ্চ বিদ্যালয়ের জন্য নগদ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান, ৩০ ব্যাগ সিমেন্ট এবং ৩টি হেফজখানায় ৩০টি কোরআন শরিফ এবং ২৮০ টি নুরাণী কায়দা বিতরণ করা হয়েছে।

ট্যাগ :

লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু

সীমান্ত এলাকায় বিজিবির শীতবস্ত্র, উপহার ও অনুদান প্রদান…

আপডেট সময় : ০৮:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫