ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশন গঠিত, মাহিন সভাপতি, হেভা সা: সম্পাদক ১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

কক্সবাজার-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সালাহউদ্দিন আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ ডিসেম্বর) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার’র কাছ থেকে সালাহউদ্দিন আহমেদের পক্ষে প্রেসসচিব ছফওয়ানুল করিম মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করে ছফওয়ানুল করিম টিটিএন-কে বলেন, জনাব সালাহউদ্দিন আহমেদ এর নির্দেশনা অনুযায়ী আমি নিজে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এখন এডভোকেটের মাধ্যমে সেটি পূরণ করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৮ অথবা ২৯ ডিসেম্বর জনাব সালাহউদ্দিন আহমেদ নিজে স্ব-শরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিবেন।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার টিটিএন-কে বলেন, গতকাল বিকেল ৪ টা ৩০ এর দিকে জনাব উনার (সালাহউদ্দিন আহমেদ) পক্ষে আমার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

জানা গেছে, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একটানা তিনবার কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন। সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন। অষ্টম সংসদ নির্বাচনের পর চারদলীয় জোট দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে সরকার গঠন করলে সালাহউদ্দিন আহমেদ ২০০১ সালের ১০ অক্টোবর মন্ত্রিপরিষদে যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশন গঠিত, মাহিন সভাপতি, হেভা সা: সম্পাদক

কক্সবাজার-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৬:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫