ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা!

‘নিরাপত্তা শঙ্কা’: চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তা পরিস্থিতির কারণে চট্টগ্রামে ভারতের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে বলে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে জানানো হয়।

এতে বলা হয়েছে ভিসা সেন্টার খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে।

এ বিষয়ে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশন কার্যালয়ের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার পর বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খুলশীতে ভারতের সহকারী হাই কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল মানুষ। এসময় তারা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়ে।

খুলশীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের কিছুটা দূরে সরিয়ে দেয়।

এসময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে- ‘ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে লড়ে যাবো’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘নায়ারে তাকবির, আল্লাহু আকবর’।

বিক্ষোভকারীরা বারবার ওই সড়কে মিছিল করছিল। কাছেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে ছিল।

পরে রাত ১২টা ৫৫ মিনিটে বিক্ষোভকারীরা ভারতীয় সহকারী হাই কমিশনের সামনের সড়ক থেকে অবস্থান কর্মসূচি শেষ করে চলে যান। তবে ওই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাস ছোড়ার পাশাপাশি ও লাঠিপেটা করতে হয় পুলিশকে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক

‘নিরাপত্তা শঙ্কা’: চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট সময় : ১২:৫৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫