ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে হবে -প্রেসক্লাবে মতবিনিয়ময় কালে প্রেস কাউন্সিল চেয়ারম্যান পেকুয়াকে পৌর শহর ঘোষণা করে গেজেট প্রকাশ রামুতে ভদন্ত ছেকাচারা মহাথের’র ২ দিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু বৃহস্পতিবার রামুতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত উখিয়ায় সরকারি কর্মচারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার সালাহউদ্দিন আহমদের পিতামাতা ও শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলো জেলা ছাত্রদল নেতৃবৃন্দ শিশু ধর্ষণ মামলায় কক্সবাজারে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে নিখোঁজ, ৪ দিন পর স্কুলছাত্র কক্সবাজারে উদ্ধার উখিয়ায় সাজাপ্রাপ্ত রোহিঙ্গা গ্রেফতার এডভোকেট এস এ এম রফিক উল্লাহ’র ৪২ তম মৃত্যুবার্ষিকী আজ  যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: শামা ওয়াবেদ রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানবিক করার নির্দেশনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নবি হোসেনের ছোট ভাই নিহত  উখিয়ার চিত্রশিল্পী ও খেলাঘরিয়ান ফরিদ আহম্মদ চৌধুরীর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাহারছড়ায় অপহরণচক্রের হানা, পালিয়ে ফিরেছেন এক বৃদ্ধ: চাকমা যুবক অপহৃত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ে কৃষিকাজ করার সময় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে এক চাকমা যুবক অপহরণের শিকার হয়েছে। একই সময় অপহরণচেষ্টার মুখে পড়ে এক বৃদ্ধ পালিয়ে এসে রক্ষা পেয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত যুবকের নাম সংকুচিং (৩৫)। তিনি বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার বাসিন্দা। অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসা বৃদ্ধের নাম এবাদুল্লাহ (৬০), তিনিও একই এলাকার বাসিন্দা।

পালিয়ে আসা এবাদুল্লাহ জানান, পাহাড়ে কাজ করার সময় হঠাৎ ২০ থেকে ৩০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সংকুচিংকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তাকেও ধরে নেওয়ার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। পালানোর সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি বর্ষণ করে বলেও জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে হবে -প্রেসক্লাবে মতবিনিয়ময় কালে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাহারছড়ায় অপহরণচক্রের হানা, পালিয়ে ফিরেছেন এক বৃদ্ধ: চাকমা যুবক অপহৃত

আপডেট সময় : ০৩:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫