ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের অধীন সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এসময় উদ্ধার করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা।

এ ঘটনায় আটককৃতরা হলেন টেকনাফের কুলালপাড়ার জামাল হোসেন, নোয়াপাড়ার মোঃ এমরান এবং একই গ্রামের মোঃ ইসমাইল।

বিজিবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ​গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান সাবরাং এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিজিবির নৌ-টহলদল নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। বিকেলে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকা দ্রুতগতিতে সীমান্ত অতিক্রম করার সময় বিজিবি সেটিকে থামার সংকেত দেয়। চোরাকারবারীরা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে ৩ জনকে আটক করে।

​ধাওয়ার একপর্যায়ে পাচারকারীরা একটি প্লাস্টিকের বস্তা নাফ নদীতে ফেলে দেয়। পরবর্তীতে বিজিবির টহলদল শাহপরীরদ্বীপ সংলগ্ন জালিয়াপাড়া এলাকা থেকে ভাসমান বস্তাটি উদ্ধার করে। বস্তাটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা। জব্দকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

আপডেট সময় : ০২:০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬