ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত ঋণের বোঝা,পারিবারিক কলহ,রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা! কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে-সেতু সচিব… আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে কক্সবাজার উপকূলে শত পরিবারে কান্না আন্দামান সাগরে ট্রলারডুবি,নিখোঁজ পেকুয়ার ১২জন চকরিয়ার সাংবাদিক মিজবাউল হকের স্ত্রী মারা গেছেন, জানাজা বৃহস্পতিবার কচ্ছপিয়ার ৪ যুবক মালয়েশিয়াগামী ট্রলারে প্রাণ হারালো : এলাকায় শোকের ছায়া হাতি তাড়াতে গিয়ে ৩ রোহিঙ্গা অপহৃত স্ত্রীকে হত্যা করে হাত ও মাথা বিচ্ছিন্ন, স্বামী গ্রেপ্তার ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা অটোরিকশার আসনের নিচে ৪০ হাজার ইয়াবা, চালক আটক চকরিয়ার খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

এই সময়ে করনীয় নিয়ে ফরহাদ মজহারের বার্তা

১. শরিফ ওসমান হাদির শাহাদাত বরণের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারি সকল সংগঠন, পক্ষ ও শক্তির মধ্যে দৃঢ় ঐক্যের শর্ত তৈরি হয়েছে, তাকে আরও দৃঢ় ও মজবুত করন।

২. ধর্ম, ভাষা, সংস্কৃতি, স্মৃতি ও আমাদের বাস্তব ইতিহাস – সবই আমাদের রাজনৈতিক জনগোষ্ঠি হিশাবে গড়ে ওঠার উপাদান। অতএব ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতার বাইনারি ও বিভাজন জারি রাখবার মধ্য দিয়ে জনগণকে বিভক্ত রাখবার গণবিরোধী রাজনীতি প্রত্যাখান করুন।

৩. আঞ্চলিক ও আন্তর্জাতিক সকল পরাশক্তির আগ্রাসন ও সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরোধিতা করুন; শুধু দিল্লির আধিপত্য ও আগ্রাসনের কথা বলে বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ ও ভূ-রাজনৈতিক বাস্তবতা আড়াল করতে দেবেন না। জুলাই গণঅভ্যুত্থান কেন মার্কিন সাম্রাজ্যবাদের ‘ রেজিম চেইঞ্জ ‘-এ পর্যবসিত হোলো সেই সত্যের মুখোমুখি দাঁড়াতে শিখুন। গাজার গণহত্যা এবং একের পর এক মুসলিম দেশগুলোকে ধূলায় মিশিয়ে দেবার নিষ্ঠুর, নির্মম ও রূঢ় বাস্তবতা যারা আড়াল করতে চায় তাদের সম্পর্কে হুঁশিয়ার থাকুন।

৪. গণভ্যুত্থানের মূল দাবিকে সামনে নিয়ে আসুন: শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিল করে জনগণের গাঠনিক ক্ষমতার ভিত্তিতে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠনে করুন। গণসার্বভৌমত্ব (Popular Sovereignty) এবং জনগণের গাঠনিক ক্ষমতার (Constituting Power) আইনী ও রাজনৈতিক তাৎপর্য বুঝতে শিখুন এবং নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের রাজনীতি বাস্তবায়ন করুন।

~ ফরহাদ মজহার ~

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

এই সময়ে করনীয় নিয়ে ফরহাদ মজহারের বার্তা

আপডেট সময় : ০১:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫