ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার

টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর অভিযানে গ্রেপ্তার হয়েছেন মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি। শনিবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মো. আফছার (২৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাতঘরিয়াপাড়া এলাকার বদিউর রহমানের ছেলে।

র‍্যাব-১৫ সূত্র জানায়, মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র‍্যাবের টেকনাফ ক্যাম্প। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আফছার হোয়াইক্যংয়ের নয়াবাজার এলাকায় অবস্থান করছেন। সংবাদের সত্যতা নিশ্চিত হওয়ার পর র‍্যাবের একটি আভিযানিক দল দ্রুত সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আফছার পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফছার দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেন।

র‍্যাবের তথ্যমতে, ২০১৫ সালে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় দায়ের করা একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

তিনি অবগত করেন, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে র‍্যাব-১৫ এর কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে

টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬