ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এবার জানা গেল

উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন তিনি। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ড বসে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৭ জানুয়ারি সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে, তবে এটা নিশ্চিত নয়। সবকিছুই খালেদা জিয়ার শারীরিক চিকিৎসার ওপর নির্ভর করবে।

সেদিন হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রওনা হবেন ৭৯ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে যাবেন ১৬ সদস্যের টিম। সফরসঙ্গীদের বেশির ভাগই তার মেডিকেল বোর্ডের সদস্য। এছাড়া তিনজন দলীয় নেতা, দুজন একান্ত সচিব, একজন প্রটোকল অফিসার, পুত্রবধূ ও দুজন গৃহকর্মী রয়েছেন। এদিকে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ৮ বছর পর মায়ের সঙ্গে ছেলের সাক্ষাৎ হবে।

সূত্রটি জানিয়েছে, ইতিমধ্যে খালেদা জিয়ার লন্ডন সফরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যেসব হাসপাতালে চিকিৎসা নেবেন সেখানকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। সব কিছুই চূড়ান্ত করা হয়েছে।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়ার বিদেশযাত্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য বিদেশে যেতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু স্থিতিশীল বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২

চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া

আপডেট সময় : ১০:৫৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪