ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ! প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার

চলন্ত ট্রেনের বগি থেকে পড়ে গেলেন স্টেশন মাস্টার

ট্রেন: প্রতীকী ছবি

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের গার্ড-ব্রেক বগি থেকে পড়ে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম ইকবাল হোসেন। তিনি রেলওয়ের লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার। ট্রেনে করে কক্সবাজার যাচ্ছিলেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে এই দুর্ঘটনা ঘটে। গার্ড-ব্রেক বগিতে মূলত ট্রেনের পরিচালক বা গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। ট্রেনের সবচেয়ে পেছনের বগি এটা।

চট্টগ্রামের জানালি হাট স্টেশনের স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, কালুরঘাট সেতুতে ট্রেনের গতি কম থাকে। তারপরেও দুর্ঘটনাবশত লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন চলন্ত ট্রেন থেকে পড়ে যান।

নেজাম উদ্দিন জানান, ট্রেন থেকে সেতুর ওপর পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন ইকবাল হোসেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস সকাল সোয়া ছয়টায় ঢাকা থেকে ছেড়ে আসে। এরপর চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। চট্টগ্রামের শতবর্ষী কালুরঘাট সেতুতে ট্রেনের গতি সর্বোচ্চ ১০ কিলোমিটার।

সূত্র:প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

চলন্ত ট্রেনের বগি থেকে পড়ে গেলেন স্টেশন মাস্টার

আপডেট সময় : ০১:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫