ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়া সড়কে প্রাণ হারালেন দুই শ্রমিক সৈকতে গান, জাদু ও কমেডিতে অনলাইন সহিংসতাবিরোধী প্রচারণা মেরিনড্রাইভে প্রাইভেট বিচ নাম দিয়ে সৈকত দখলে বেলাভূমি রিসোর্ট! পেকুয়ায় ক্যামব্রিয়ান স্কুলে মুক্ত আলোচনা সভা : মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ ‎কুতুবদিয়ায় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন শাহাব উদ্দিনকে সংবর্ধনা কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সহায়তা, পাশে থাকার আশ্বাস এটিএম নুরুল বশর চৌধুরীর গেল ১ যুগে সড়কে প্রাণ গেছে ১ লাখ ২৫ হাজার মানুষের : দূর্ঘটনা ঘটেছে ৭২ হাজার সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ ​‘বজ্রপাত’ বলতে গিয়ে ‘বীর্যপাত’! বললেন সাবরাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান চট্টগ্রামে চালককে অচেতন করে চিনি ছিনতাই, লামায় উদ্ধার ১৪৪ বস্তা জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও অগ্নিকাণ্ডের পর ইকো রিসোর্ট এড়িয়ে চলছেন পর্যটকরা প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

শনিবার কক্সবাজার শহরের একাধিক এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

শনিবার (১ নভেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ (বিউবো), কক্সবাজার দপ্তর।

বিউবো সূত্রে জানা গেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। এ কারণে ১১ কেভির আওতাধীন বিভিন্ন ফিডারের এলাকায় শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ থাকবে না— বদর মোকাম, এন্ডারসন রোড, কৃষি অফিস রোড, বড়বাজার, চাউল বাজার, পেশকারপাড়া, বাজারঘাটা, লালদিঘীর পাড়, নুনিয়ারছড়া, বরফকল, পুরাতন মাছ বাজার, ফুলবাগ সড়ক, পানবাজার রোড, নুরপাড়া, এয়ারপোর্ট রোড ও তৎসংলগ্ন এলাকায়।

বিউবোর নির্বাহী প্রকৌশলী জানান, এ কাজের মাধ্যমে বিদ্যুৎ সেবার মান উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে। তবে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়া সড়কে প্রাণ হারালেন দুই শ্রমিক

শনিবার কক্সবাজার শহরের একাধিক এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

আপডেট সময় : ১২:২২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫