ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান কক্সবাজারে এসে ১০ পদের রাখাইন-বার্মিজ খাবার খেলেন তাহসান খান কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জার্মানির সমর্থক: জানালেন ছেলে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম ​ উন্মাদনারও বাস্তবতা আছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোর চায় চীন হেরোইন ম্যানেজ হয়ে আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?’ সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

উখিয়ায় মানবিক কার্যক্রম: খাবার বিতরণে তারুণ্যের অভিযাত্রিক

“মানবতার সেবাই আমাদের লক্ষ্য “এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অভিযাত্রিক এর উদ্যোগে উখিয়ায় অনুষ্ঠিত হলো খাবার বিতরণ কর্মসূচি।

শনিবার বেলা ১টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে সংগঠনের সদস্যরা উখিয়া সদর, কোর্টবাজার, মরিচ্যা, চেকপোস্ট এবং কুতুপালং এলাকায় অসহায় মানুষ, পথচারী ও রিকশাচালকদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।

খাবার পেয়ে অসহায় মানুষদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝলক। দুপুরের তপ্ত রোদে হঠাৎ করে হাতে খাবারের প্যাকেট পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ করে রিকশাচালক ও দিনমজুর শ্রেণির মানুষরা বলেন, দিন শেষে তারা কষ্টার্জিত আয়ে নিজেদের এবং পরিবারের ভরণপোষণ চালান। তাই হঠাৎ এভাবে বিনামূল্যে খাবার হাতে পাওয়া তাদের জন্য সত্যিই আশীর্বাদস্বরূপ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য জিসেন বড়ুয়া, দিপু বড়ুয়া, ওমর ফারুক, রুবেল বড়ুয়া রাজ, শান্ত বড়ুয়া বিপ্লব, মিশু বড়ুয়া, হিমু বড়ুয়া রনি, সৌরভ বড়ুয়া, রিদুয়ান কবির নয়নসহ আরও অনেকে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ভাগ করে নিয়ে পথচারী, অসহায় নারী-পুরুষ এবং রিকশাচালকদের মাঝে খাবার বিতরণ করেন।

তারুণ্যের অভিযাত্রিক একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা, পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সদস্যরা নিয়মিত ভূমিকা রেখে আসছেন। খাবার বিতরণ কর্মসূচিটি তারই ধারাবাহিক অংশ।

শনিবারের কর্মসূচি ঘিরে সদস্যদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ-উদ্দীপনা। সকালের পর থেকেই তারা খাবারের প্যাকেট প্রস্তুত করেন এবং নির্দিষ্ট সময়ে তা বিতরণের জন্য বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই তাদের সবচেয়ে বড় সাফল্য।

খাবার বিতরণের সময় সংগঠনের কয়েকজন সদস্য জানান- মানবতার সেবায় ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করে। আমরা চাই সমাজের প্রতিটি ক্ষুধার্ত মানুষ অন্তত একটি সময় হলেও তৃপ্তির সাথে খেতে পারে। ভবিষ্যতেও আমাদের সংগঠন একইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের

উখিয়ায় মানবিক কার্যক্রম: খাবার বিতরণে তারুণ্যের অভিযাত্রিক

আপডেট সময় : ০৫:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫