ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইপসা’র উদ্যোগে মানবপাচার প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা ডাক্তার হওয়ার স্বপ্ন এসএসসিতে পেকুয়ার সেরা মাহাথিরের পুলিশে রদবদল, বিদায় নিচ্ছেন কক্সবাজারের এসপি? রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে পেকুয়া থেকে উদ্ধার  লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা লিয়াকত আলী এসএসসিতে কক্সবাজারে সেরা মুনতাকা সাইবা,বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে সেরা যারা আবারও রিমান্ডে ডেভিড ইমন সার ছি’নতাইয়ে আলোচিত সেই কামাল মেম্বারের ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালো দুই বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী আবাসস্থল ও করিডর হারিয়ে সংকটে বন্য হাতি রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!  কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার

অনলাইনে ময়মনসিংহের তরুণীর সাথে প্রেম, বিয়ের এক বছর পর উখিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

উখিয়ার সোনারপাড়ার আব্দুল শুক্কুর (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সকালে সোনারপাড়া রেজুখাল সংলগ্ন ঘাট ঘর এলাকায় নিজ বাড়ি থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল শুক্কুর ওই এলাকার বাসিন্দা সৈয়দ আলমের ছেলে।
নিহত যুবকের বাবা ছৈয়দ আলম জানান,
এক বছর আগে আব্দুল শুক্কুর ময়মনসিংহ জেলার এক তরুণীকে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে উখিয়ার নিজ বাড়িতে নিয়ে আসে। প্রথমদিকে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও কিছুদিন পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ। গত এক সপ্তাহ আগে স্ত্রী অভিমান করে নিজ বাড়ি ময়মনসিংহে ফিরে যায়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে শুক্কুর।

বুধবার সকালে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দুর্জয় সরকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের বরাত দিয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার আরও জানান,ময়মনসিংহের রুজিনা আক্তার নামে এক নারীর সাথে অনলাইনে পরিচয়ের পর বিয়ে করেন এক বছর আগে, এরপর গত কয়েকমাস ধরে তাঁদের মাঝে মনোমালিন্য হলে রুজিনা আক্তার ময়মনসিংহ বাবার বাড়িতে চলে গেলে অভিমানে গলাই ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে বলে দাবি পরিবারের।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইপসা’র উদ্যোগে মানবপাচার প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা

অনলাইনে ময়মনসিংহের তরুণীর সাথে প্রেম, বিয়ের এক বছর পর উখিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:১৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫