ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল

কক্সবাজার শহরে এনসিপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুতুবদিয়া উপজেলা বিএনপি।

শনিবার রাতে বড়ঘোপ বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি বড়ঘোপ বাজারের ডাকবাংলো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেইটে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, “সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় নেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে নাসিরুদ্দীন পাটোয়ারী তার রাজনৈতিক দৈন্যতার পরিচয় দিয়েছেন। এ বক্তব্য কেবল সালাহউদ্দিন আহমদ নয়, পুরো বিএনপি নেতাকর্মীদের প্রতি অবমাননাকর।”

বক্তারা অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় কুতুবদিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত মিছিল থেকে এনসিপি নেতাদের উপর হামলার চেষ্টা করা হয়েছে এবং ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এনসিপি কুতুবদিয়া উপজেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজিদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০২:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫