ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নারীদের আত্মসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অবদান অসামান্য- জেলা প্রশাসক

বেগম রোকেয়া, যিনি নারী মুক্তির অন্যতম পথপ্রদর্শক, এবং সমাজে নারী-পুরুষ সমতার পক্ষে অবিচলভাবে কাজ করে গেছেন। সমাজ সংস্কারক এই মহিয়সী নারী সমাজের বৈষম্য, অবহেলা ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জাগাতেন।

আজ ৯ ডিসেম্বর রোকেয়া দিবস। প্রতিবছর এদিনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিনকে ঘিরে এ দিবস পালিত হয়।
“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি ” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

সোমবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার‌্যালয়ের সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠানের আযোজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।এ ছাড়া দেশ ও নারীদের আত্মসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন জয়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও উদ্যোক্তা,ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। পরে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে সাতজন নারী উদ্যোক্তাকে শ্রেষ্ঠ জয়ীতা-র সম্মাননা প্রদান করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ র্য্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাসসহ জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

নারীদের আত্মসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অবদান অসামান্য- জেলা প্রশাসক

আপডেট সময় : ১২:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪