ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস : ৮ মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, চিকিৎসাধীন ৫ রোহিঙ্গা ক্যাম্পে আবারো পাহাড়ধস : ৮ মাদ্রাসা ছাত্রী নিহত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের  কক্সবাজারে বন্যা ও পাহাড় ধ্বসের শঙ্কা: আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারডুবি, তিন দিনেও উদ্ধার হননি পটুয়াখালীর ৬ জেলে ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ কক্সবাজারে কেন ভয়ংকর হয়ে উঠছে বর্ষা ১৯ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারী বৃষ্টির কারণে ১৬ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত: ইউএনএইচসিআর মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায় কক্সবাজারসহ তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত পাহাড় ধসের ঝুঁকিতে পেকুয়ার কয়েক’শ বসতি রামুতে ​শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির দখলের অভিযোগ শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রবাসী কিংস চট্টগ্রাম চ্যাম্পিয়ন

সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা অনুদান

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত কোস্ট ফাউন্ডেশনের ঋণ ও উন্নয়ন কর্মকর্তা নুরুল আবছারের স্ত্রী সায়মা সাকীকে এক লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। ৩০ জুন দুপুর ১২টায় সংস্থার উপ নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক নিহত নুরুল আবছারের বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে চেকটি তুলে দেন।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুল হক, সংস্থার আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গির আলম, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হোসেন, উর্ধ্বতন সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক তানজিরা খাতুন, শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সহকারী কমিশনার বলেন, “এটি একটি সুন্দর দৃষ্টান্ত যে, কোস্ট ফাউন্ডেশন নিজেই মরহুম নুরুল আবছারের বাড়িতে সহায়তা নিয়ে হাজির হয়েছে। এমন মানবিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার।”

উপ নির্বাহী পরিচালক বলেন, “যদিও নুরুল আবছার আমাদের সাথে মাত্র তিন মাস কাজ করেছেন, তারপরেও তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কোস্ট ফাউন্ডেশন সবসময় কর্মীদের প্রতি আন্তরিক এবং তাদের প্রতি সহানুভূতিশীল।

উল্লেখ্য যে, গত ১৪ জুন ঈদগাও কলেজের সামনে সিএনজি ও তিশা বাসের সংঘর্ষে কোস্ট ফাউন্ডেশনের ঈদগাও শাখার ঋণ ও উন্নয়ন কর্মকর্তা নুরুল আবছার (২৮) নিহত হন। খবর পেয়ে কোস্ট ফাউন্ডেশনের একদল সহকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার সহকর্মীরা হাসপাতাল থেকে দাফন পর্যন্ত সকল প্রক্রিয়ায় সহায়তা করেন এবং পরিবারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন।

নুরুল আবছার ছিলেন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান একজন কর্মকর্তা। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কোস্ট পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস : ৮ মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, চিকিৎসাধীন ৫

সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা অনুদান

আপডেট সময় : ০৯:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫