ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইল চেয়ার,ট্রলি সরবরাহ এবং দালালের দৌরাত্ম বন্ধের নির্দেশ রমজান মাসের অমূল্য রত্ন রোজাদারের দোয়া মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে? ওপেন হার্ট সার্জারি শেষে ঘরে ফিরলেন অভিনেতা ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’ হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ: জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানোর নোটিশ রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?  নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ ‘সুপ্রভাত কক্সবাজার’-এর ইফতার ও শুভেচ্ছা আড্ডা অনুষ্ঠিত পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ফরিদুল আলম ফরিদ উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন খেজুর কেন ইফতারে স্বাস্থ্যের জন্য উপকারী?

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যম।

কলম্বো টেস্টের চতুর্থ দিনে ইনিংস ও ৭৮ রানে হেরে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ।

কিছুদিন আগ পর্যন্ত তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। পরে তার জায়গায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় লিটন কুমার দাসকে। এরপর গত ১২ জুন হুট করেই ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম জানায় বিসিবি। এবার শান্ত নিজেই সরে গেলেন টেস্ট অধিনায়কত্ব থেকে।

১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত, বাংলাদেশের হয়ে যা পঞ্চম সর্বোচ্চ। তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে চারটি জয়। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক। তবে একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে জয়-পরাজয়ের অনুপাত ও জয়ের শতকরা অনুপাতে শান্তই বাংলাদেশের সেরা।

২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে সাদা পোশাকে নেতৃত্বে অভিষেক হয় শান্তর। যদিও তখন তিনি নেতৃত্ব দিচ্ছিলেন সাকিব আল হাসানের জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্বে। টেস্ট নেতৃত্বে অভিষেকেই সেঞ্চুরি করেন তিনি, দলও জিতে যায় ১৫০ রানে। সময়ের পরিক্রমায় পরে নিয়মিত অধিনায়ক হিসেবেও দায়িত্ব পান। এখন সেই পথচলার সমাপ্তি।

শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজের প্রথম টেস্টে গলে ড্র ম্যাচে তিনি জোড়া সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তার ইনিংস ঘোষণা করতে দেরি করা নিয়ে সমালোচনা হয়েছিল তার নেতৃত্বের।

নতুন অধিনায়ক চূড়ান্ত করতে বিসিবির হাতে সময় আছে অনেকটাই। বাংলাদেশের পরের টেস্ট দেশের মাঠে আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫