ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা 

শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার হোটেল রেনেসাঁর বারে মদ্যপান ও বাকবিতণ্ডার জেরে ভাঙা বোতলের আঘাতে রাশেদ নামে এক যুবক খুন হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার দায়ে সোলাইমান প্রকাশ সালমান নামের একজনকে আটক করেছে পুলিশ।

​সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে হোটেল রেনেসাঁর বারে কয়েকজন যুবক একত্রিত হন। পরবর্তীতে হোটেলের বাইরে এসে রাশেদের ওপর ভাঙা বোতল দিয়ে হামলা চালিয়ে ঘাতকেরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাশেদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার পর নিহত রাশেদের বন্ধু ও স্বজনেরা ঘটনার সাথে জড়িত সোলাইমান প্রকাশ সালমানকে আটক করে মারধর করে এবং পরে পুলিশের হাতে সোপর্দ করে।

​কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওয়াহিদুর রহমান জানান, লাইসেন্স ছাড়াই বারের ভেতর ৪-৫ জন যুবকের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে ফোন করে আরও দুজনকে ডেকে এনে রাশেদকে হত্যা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানায়, শহরের ২ নম্বর ওয়ার্ডের আনসারের সাথে রাশেদের প্রথমে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে আনসার ফোন করে পিটিআই স্কুল এলাকার রাদি ও সালমানকে ডেকে আনে। তারা এসে রাশেদের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।

​শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আটক সোলাইমান প্রকাশ সালমানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১

আপডেট সময় : ০২:২৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬