ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার আগুন দেখতে গিয়ে প্রাণ গেল শিশু রাইয়ানের সংকটেও বিদ্যুৎ গিলছে টমটম-ইজিবাইক স্লোগান, সুবিধা ও বাস্তবতার রাজনীতি নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন ঈদগড়ের ইউপি সদস্য অপহৃত, মুক্তিপণ দাবি চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার অভাব ও অন্ধকার ভবিষ্যৎ রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়ায়’ টেকনাফের হ্নীলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০-১২টি বসতবাড়ি কক্সবাজার শহরে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় ১৮ কেজি গাঁজা

নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং, অর্থায়ন এবং ট্রেড পোর্টালের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ এর আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশের নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নেটওয়ার্কিং স্থাপন, সহজ অর্থায়ন এবং বাংলাদেশ ট্রেড পোর্টালের ভূমিকা” শীর্ষক কর্মশালা।

সোমবার সকালে জেলা প্রশাসনের সহযোগীতায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও অনুবিভাগ) ড. নাজনীন কাউসার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজস্ব পলিসি প্লানিং এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে নারী উদ্যোক্তাদেরকেই উদ্যোক্তা সৃষ্টি করতে হবে,যার ফলে তাদের বিজনেস এক্টিভিটি হবে আরো সমৃদ্ধ।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) শায়লা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভায় অন্যদের মধ্যে প্রকল্পের মনিটরিং ও সুপারভাইজিং কর্মকর্তা মো: মামুন উর রশীদ, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কক্সবাজারের সভাপতি জাহানারা ইসলাম,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ট্রেডের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় টেকসই ট্রেড নেটওয়ার্কিং ও পোর্টালের উন্নয়ন,রপ্তানি ও ব্যাংক ঋণ সুবিধা,ই-কমার্স, সোশ্যাল মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং, অর্থায়ন এবং ট্রেড পোর্টালের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫