ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের

আলমগীর ফরিদের নমিনেশনে আরেক ফরিদের মৃত্যু, কতটুকু সত্য…?

কক্সবাজার-২ (মহেশখালী কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এই ৩৬ জনের তালিকায় রয়েছেন আলমগীর ফরিদ।

এই ঘটনায় খুশিতে উপজেলা বিএনপির নেতা ও কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম স্ট্রোক করে মারা গেছে বলে সংবাদ ছড়িয়ে পড়েছে। তবে তার পরিবার নিশ্চিত করেছে এই তথ্য সঠিক নয়। দীর্ঘদিন ধরে এই বিএনপির নেতা অসুস্থ ছিলেন। এ-র আগেও কয়েকবার স্ট্রোক করেছেন। টানা পনের দিন এভারকেয়ার হসপিটালের চিকিৎসাধীন থাকার পর গত সপ্তাহে তাকে মহেশখালী কালারমারছড়ার নোনাছড়ি গ্রামের নীজ বাড়িতে নিয়ে আসা হয়। পরে আজ সকাল থেকে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এর মধ্যে সন্ধ্যায় তিনি স্ট্রোক আক্রান্ত হলে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে এবং পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে টিটিএন-কে নিশ্চিত করেন ফরিদুল আলমের ভাতিজা মো. নিশান।

আলমগীর ফরিদের মনোনয়ন পাওয়ার খুশিতে স্ট্রোক করে মারা গেছে এই তথ্য সঠিক কি না জানতে চাইলে তিনি বলেন, তার চাচা (ফরিদুল আলম) দীর্ঘদিন ধরে অসুস্থ। সাবেক এমপি আলমগীর ফরিদের সাথে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। তার মনোনয়ন পাওয়া নিয়ে তিনি খুশি হয়েছেন তবে খুশিতে স্ট্রোক করার বিষয়টি সত্য নয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আলমগীর ফরিদের নমিনেশনে আরেক ফরিদের মৃত্যু, কতটুকু সত্য…?

আপডেট সময় : ১০:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫