ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে চারজন বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
​নিখোঁজ চার জেলের বাড়ি শাহপরীর দ্বীপের ডাঙ্গর পাড়া (পুকপাড়া) এলাকায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা সুলতান মাঝি জানান, মঙ্গলবার সকালে নাফ নদী সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা ওই চার জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যায়।
​ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে নিকটস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানিয়েছেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখছেন এবং নিখোঁজদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রচেষ্টা গ্রহন করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট সময় : ১২:৫৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬