ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

২ মামলায় আইভীর জামিন নাকচ, অপরটির শুনানি ২৭ মে

হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।বুধবার দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলী এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

৯ মে সকালে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন সাবেক এ মেয়র।

আদালত সূত্রে জানা যায়, রিকশাচালক মো. তুহিন হত্যা এবং হকার নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক উভয় আবেদন নামঞ্জুর করে দেন।

একই দিন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাটিতে জামিন আবেদন করা হয়। এ মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি সম্পন্ন না হওয়ায় জামিন শুনানির জন্য ২৭ মে ধার্য করেন বিচারক।

মিনারুল হত্যা মামলায় রিমান্ড শুনানির তারিখ ২৫ মে ধার্য রয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক কাইউম।

এর আগে, তুহিন ও নাদিমের ঘটনায় দায়ের করা মামলা দুটিতে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ। ১৭ মে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে পুলিশ এ আবেদন করে। কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন আইভী।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

২ মামলায় আইভীর জামিন নাকচ, অপরটির শুনানি ২৭ মে

আপডেট সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫