ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন কক্সবাজার-৪ এ জামায়াতের এমপি প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টানা ২২ বছর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর স্ব-পদ থেকে পদত্যাগ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে জামায়াত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমের কাছ থেকে মনোনয়নপত্র নিয়ে সাংবাদিকদের আনোয়ারী বলেন, ‘ একটানা ২২ বছর দায়িত্বে ছিলাম, আমি আমার হোয়াইক্যংবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে যে সম্মান দিয়েছেন তা অতুলনীয় এবং আমি ঋণী তাদের প্রতি, ইনশাআল্লাহ নতুন এই যাত্রায় অতীতের মতো তারা আমার পাশে থাকবেন।’

আবেগাপ্লুত আনোয়ারী আরো বলেন, ‘ হোয়াইক্যংবাসীর কল্যাণে যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে আরো বৃহৎপরিসরে উখিয়া ও টেকনাফের আপমর জনসাধারণের জন্য নিজেকে আগামীতে নিবেদিত করতে চাই, আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী।’

২০০৩ সালে প্রথমবার নির্বাচিত হয়ে টানা ৪ মেয়াদে ইউপি চেয়ারম্যান হিসেবে আনোয়ারী দায়িত্ব পালন করেছেন, এবারই প্রথম তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, তিনিও ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন কক্সবাজার-৪ এ জামায়াতের এমপি প্রার্থী

আপডেট সময় : ০২:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫