ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার

হ্নীলার মাঠে ক্লাব কাপের নাম দিয়ে আওয়ামী যুবলীগ সক্রিয় হওয়ার চেষ্টা

টেকনাফের হ্নীলায় ক্লাব কাপের ফাইনালের নামে আওয়ামী যুবলীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে এমন একটি অভিযোগ ওঠেছে। আর এ কাজের সঙ্গে বিএনপির কিছু হাইব্রিড সুবিধাবাদী নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে বলে অভিযোগ করেন বিএনপির একাংশ।

অভিযোগে তারা বলেন, ২০২৪ সালের ১০ মে হ্নীলা ইউনিয়ন ক্রীড়া পরিষদের উদ্যোগে শুরু হওয়া টুর্ণামেন্টটি ৫ আগস্ট পরবর্তী সময়ে স্থগিত করা হয়। পরে বিভিন্ন কলাকৌশলে বিএনপির কিছু সুবিধাবাধী নেতার ছত্রছায়ায় ওই টুর্ণামেন্টটির ফাইনাল খেলা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত করার পায়তারা করছে।

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম অভি বলেন, আওয়ামী ডেভিলদের পরিচালনায় অনুষ্ঠিত হওয়া ক্লাব কাপের ফাইনাল ম্যাচটি বিএনপির কিছু হাইব্রিডদের ছত্রছায়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ফাইনালের মাধ্যমে আওয়ামী যুবলীগকে মাঠে সক্রিয় হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তারা হ্নীলায় আওয়ামী যুবলীগ পুনর্বাসন বন্ধ করতে ক্লাব কাপের ফাইনাল ম্যাচ বন্ধের দাবি করেন।

আরফাত রহমান রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলার আহবায়ক ইউনুস সিকদার বলেন, বিএনপির কিছু সুবিধাবাদী নেতার ছত্রছায়ায় আওয়ামী ডেভিল আনোয়ার হোসেন ননাইয়ার নেতৃত্বে পটপরিবর্তনের পর ফের ক্লাব কাপের নামে সক্রিয় হচ্ছে যুবলীগ। আগামীকাল ক্লাব কাপের ফাইনাল অনুষ্ঠিত হলে যেকোন সময় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। তাই সুন্দর পরিবেশ বজায় রাখতে আগামীকালের ফাইনাল ম্যাচটি বন্ধের দাবি করেন তিনি।

এ ব্যাপারে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্লাব কাপের ফাইনাল ম্যাচের অনুমতি নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে একাধিকবার মুঠোফোনে ফোন করলে তিনি রিসিভ করেননি।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, হ্নীলায় খেলার আয়োজনের বিষয়ে কেউ অভিযোগ করেননি। এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

হ্নীলার মাঠে ক্লাব কাপের নাম দিয়ে আওয়ামী যুবলীগ সক্রিয় হওয়ার চেষ্টা

আপডেট সময় : ০৬:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫