ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা

হাদি হত্যা: আসামিদের দ্রুত দেশে এনে বিচার চায় এনপিএ

ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ন্যাশনাল পিপলস অ্যালায়েন্স (এনপিএ)।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্ররা বলেছেন “ভারতে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের গ্রেপ্তারের খবর আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এই গ্রেপ্তার গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও, এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে দ্রুত সময়ের মধ্যে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করা।”

বিবৃতিতে বলা হয়, হাদি হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা উচিত নয়।

“ওসমান হাদি হত্যাকাণ্ড, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী–এর মত সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর সংঘটিত হামলা, এর প্রত্যেকটির বিচার হতে হবে। এই ঘটনাগুলো একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ কিনাও তাও খতিয়ে দেখা উচিত বলে আমরা মনে করি।”

এনপিএর মুখপাত্ররা বলেন, শুধু হত্যাকারীদের গ্রেপ্তার করাই যথেষ্ট নয়; এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তারা তিন দফা দাবি জানান। এর মধ্যে রয়েছে ভারতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া, হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করা এবং ঘটনায় জড়িত পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা।

বিবৃতিতে এনপিএর মুখপাত্র নাজিফা জান্নাত, তুহিন খান ও ফেরদৌস আরা রুমী সই করেছেন।

হাদি হত্যাকাণ্ডের আড়াই মাস পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

রোববার এসটিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী।

গুরুতর আহত হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে।

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত

হাদি হত্যা: আসামিদের দ্রুত দেশে এনে বিচার চায় এনপিএ

আপডেট সময় : ০৩:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬