ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, স্বামীসহ গ্রেপ্তার ৩

বরিশাল নগরীতে স্ত্রীকে দিয়ে ‘হানিট্র্যাপ’ সাজিয়ে প্রতারণার অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

রোববার (২২ ফেব্রুয়ারি) নগরীর পৃথক স্থান থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

পুলিশ জানায়, গত ১১ ফেব্রুয়ারি এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের হাকিম পেদার ছেলে ঝাড়ুদার শাহিন, ঝালকাঠির রাজাপুর উপজেলার পালক গ্রামের কবির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার এবং বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালগুনি গ্রামের মকবুল জোমাদ্দারের ছেলে সাইফুল ইসলাম। তাদের মধ্যে শাহিন এর আগেও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়ুদার শাহিন তার স্ত্রীকে দিয়ে পরিচয়ের ফাঁদ পেতে বিভিন্ন ব্যক্তিকে বরিশালে ডেকে আনতেন। গত ১১ ফেব্রুয়ারি ভোলা জেলার দৌলতখান উপজেলার সুলতান দারোগার ছেলে ফয়জুল কবিরের মোবাইল ফোনে কল করে শাহিনের স্ত্রী পরিচয় গড়ে তোলেন। একপর্যায়ে তাকে বরিশালে আসতে বলেন।

ফয়জুল বরিশালে এলে নগরীর কলেজ রোড এলাকার একটি বাসায় তাকে নেওয়া হয়। সেখানে কৌশলে তার অশ্লীল ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ। পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা আদায় করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী ফয়জুল কবির থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে রোববার অভিযানে নেমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আল মামুন উল ইসলাম বলেন, “হানিট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়ে একটি চক্র সক্রিয় ছিল। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

সূত্র: কালবেলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, স্বামীসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১২:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬