ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সম্মান ক্ষুন্ন করতে ও পাওনা টাকা না দিতে অপপ্রচার চালাচ্ছে:ফখরুল ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু ৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন

সেন্টমার্টিনে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করল বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দ্বীপবাসীকে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী বাংলাদেশ নৌপরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে কমান্ডার বিএন ফ্লিট এর ব্যবস্থাপনায় এসব কার্যক্রমের তথ্য জানায় আইএসপিআর।

আইএসপির থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নৌবাহিনী ফরওয়ার্ড বেইজ সংলগ্ন এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র ২৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর পাশাপাশি উক্ত জাহাজের মেডিকেল টিম বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ মাঠে চিকিৎসা সেবা প্রদান করে। দিনব্যাপী এ ক্যাম্পেইনে দ্বীপের বিভিন্ন বয়সের শিশু, নারী-পুরুষরা চিকিৎসা সেবা গ্রহণ করে। এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় জনগনের স্বাস্থ্য সুরক্ষাসহ যে কোন সহায়তায় নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ

সেন্টমার্টিনে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করল বাংলাদেশ নৌবাহিনী

আপডেট সময় : ০৪:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫