ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ

সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম জিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস একটি একান্ত বৈঠকে মিলিত হন।

এর আগে বিএনপি চেয়ারপারসন বিকেল সাড়ে ৪টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান। অনুষ্ঠান শুরুর ঠিক আগে দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত আলাপচারিতা হয়।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে চলমান রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দেশের এই দুই শীর্ষ ব্যক্তিত্বের একান্ত সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে।

খালেদা জিয়ার সঙ্গে এই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ২১ নভেম্বর যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন করা হয়। এই উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশের সামরিক ও রাজনৈতিক উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত হন।

সূত্র: আজকের পত্রিকা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক

আপডেট সময় : ০৮:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫