ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

‘সেক্রেটারিয়েট বানান পারলে ছেড়ে দেব’

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন তারা। এ সময় এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তখন সেখানে উপস্থিত রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ওই শিক্ষার্থীকে বলেন, ‘ইংরেজিতে সেক্রেটারিয়েট বানান করতে পারলে ছেড়ে দেব’। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ডিসি মাসুদকে ওই শিক্ষার্থীকে বলতে শোনা যায়, সচিবালয়ের ইংরেজি সেক্রেটারিয়েট। যদি ইংরেজিতে সেক্রেটারিয়েট বানান করতে পার, তাহলে ছেড়ে দেব। ওই শিক্ষার্থী বানান করতে গিয়ে বলেন, ‘SECETARY’। এ সময় ডিসি মাসুদ শুদ্ধরূপে তাকে বানানটি (SECRETARIATE) করে শোনান। তারপর ওই শিক্ষার্থীকে বলেন, তুমি তো সব উল্টা-পাল্টা করে ফেলছ। তুমি তো বানান করতে পারলা না, তাহলে কেমনে ছাড়ব।

পরবর্তীতে ডিসি মাসুদ ওই শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, তুমি কি পরীক্ষার্থী? জবাবে ওই শিক্ষার্থী বলেন, হ্যাঁ। তখন কলেজের নাম জিজ্ঞেস করলে ওই শিক্ষার্থী জানান, তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এ সময় ডিসি মাসুদ তাকে এইচএসসি’র পূর্ণরূপ জিজ্ঞেস করলে তিনি বলেন, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তখন ডিসি মাসুদ বলেন, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মানে তো এসএসসি। তখন ওই শিক্ষার্থী আবার বলেন, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা হেসে ওঠেন। তখন ডিসি মাসুদ ওই শিক্ষার্থীকে চলে যেতে বলেন।

এর আগে, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার

‘সেক্রেটারিয়েট বানান পারলে ছেড়ে দেব’

আপডেট সময় : ০৮:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫