ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

সাহসী ক্যাপ্টেন ‘বিল্লাহ’ – যা জানালো বিমান বাংলাদেশ

কক্সবাজার বিমানবন্দর থেকে শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে এক শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইট।

আকাশে উড়তেই বিমানটির এক চাকা (বাম পাশের ল্যান্ডিং গিয়ার) খুলে নিচে পড়ে যায়।
ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ।

বিমানটি আকাশে উড়ানোর পরই পাইলট ক্যাপ্টেন বিল্লাহ ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান- তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন।

পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

পাইলট বিল্লাহর অসামান্য দক্ষতায় দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়।আর অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা।

বিমানটি অবতরণের সময় এটিসি থেকে ভিডিও ধারণ করা হয়েছে।সেই ভিডিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়।

বিমানের ফেসবুক পেজে জানানো হয়, এরকম অবস্থায় থাকাকালেও বিমানের অভিজ্ঞ এবং দক্ষ পাইলটদের পেশাদারিত্ব এবং বিচক্ষণতার কারণে ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

সেখানে দেখা যায়, বিমানটি যখন রানওয়ে স্পর্শ করে তখন একপাশে কিছুটা হেলে স্লিপ করছিল।দেখে মনে হচ্ছিল, পাইলট এক চাকার ওপর যেন বেশি প্রেসার না পরে সেজন্য বিমানটি কিছুটা কাত করে রানওয়ে স্পর্শ করিয়েছেন।

ক্যাপ্টেন বিল্লাহ এবং ফার্স্ট অফিসার জায়েদ সঙ্গে দুইজন কেবিন ক্রু এবং ৭১ জন সম্মানিত যাত্রী এই বীরত্ব গাথার অংশীদার বলে মনে করে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, পাইলট প্রথম চেষ্টাতেই দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছেন। যাত্রীরা সবাই নিরাপদ ও অক্ষত আছেন। সবাইকে উড়োজাহাজ থেকে নামানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

সাহসী ক্যাপ্টেন ‘বিল্লাহ’ – যা জানালো বিমান বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫