ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার স্ত্রীকে হত্যা করে শ্বশুরবাড়িতে খবর দেন স্বামী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: গুরুত্ব পাচ্ছে জীবনমুখী শিক্ষা সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার

সালাহউদ্দিন আহমদের পিতামাতা ও শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলো জেলা ছাত্রদল নেতৃবৃন্দ

জুলাই-আগস্ট আন্দোলনের চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মা-বাবার কবর জিয়ারত করেছেন কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলার স্থানীয় কবরস্থানে তাঁরা কবর জিয়ারত করেন। পরে দুপুরে মহেশখালী উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রয়াত রিয়াদ মোহাম্মদ আরাফাতের কবর জিয়ারত করা হয়।

কবর জিয়ারত শেষে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, “শহীদ ওয়াসিম আকরাম আমাদের আবেগ ও ভালোবাসা। গণতন্ত্র ও দেশমাতৃকার জন্য তাঁর আত্মত্যাগ ছাত্রদলের নেতাকর্মীরা যুগ যুগ ধরে লালন করবে। বাংলাদেশের লাল-সবুজের মানচিত্র যতদিন থাকবে, ততদিন শহীদ ওয়াসিম আকরামের চেতনা ও অনুপ্রেরণা তরুণ প্রজন্ম ধারণ করবে। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি, তা ওয়াসিমদের রক্তের বিনিময়ে অর্জিত। তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। আমরা ওয়াসিমসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

এ সময় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, “ওয়াসিমদের মতো সাহসী এবং ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের অবদানেই জুলাই-আগস্টের আন্দোলন সফল হয়েছে। ওয়াসিমের দেশপ্রেম ও সাহসিকতা ছাত্রদলসহ বাংলার আপামর জনতার মুক্তির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হোসেন মাহমুদ মাদু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান, ছাত্রদল নেতা সাহিদুল ওয়াহিদ সাহেদ, মোহাম্মদ আয়াছুল আলমসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায়

সালাহউদ্দিন আহমদের পিতামাতা ও শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলো জেলা ছাত্রদল নেতৃবৃন্দ

আপডেট সময় : ১০:০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬