ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ ভারুয়াখালীতে গভীর রাতে খামার থেকে গরু চুরি
মানিকগঞ্জের পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

`সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা করেছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জের এনসিপির কর্মসূচিতে হামলা ও সংঘর্ষ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা অনেক আগেই জানিয়েছিলাম গোপালগঞ্জে প্রোগ্রাম করবো। কিন্তু সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর বর্বরোচিত হামলা করেছে।’ বৃহস্পতিবার রাত দশটার দিকে মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম এ সভায় জনতার উদ্দেশে বলেন, ‘আমরা জীবনের কোনও মায়া করি না, আমাদের শহীদ ভাইদের মুখ দেখি, তখন ভাবি আমরা বেঁচে আছি শুধু তাদের অধিকার আদায়ের জন্যে। আমরা জীবনের পরোয়া করি না। ইনসাফ ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, চাঁদাবাজমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশে কোনও একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না। গোপালগঞ্জ আর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে থাকবে না। এখন থেকে গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে এনসিপির নেতাকর্মীরা যাবে।’

এনসিপি আহ্বায়ক সংবিধান সংস্কারের প্রসঙ্গে বলেন, ‘মুজিবের সংবিধান দিয়ে আর বাংলাদেশ আর চলবে না। জনগণের ও ইনসাফের নতুন সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে।’

তিনি বলেন, ‘দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা জুলাই পদযাত্রার কর্মসূচি নিয়েছি। কিন্তু গোপালগঞ্জে সেই শান্তিপুর্ণ পদযাত্রায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডারা হামলা করেছে। কিন্তু এই হামলায় আমরা ভীত নই। আমরা আমাদের পদযাত্রা অব্যাহত রাখবো।

‘বিগত সময় সাধারণ মানুষ, ছাত্র ও আলেমদের উপর নির্যাতন করা হয়েছে। শুধু ইসলাম পালনের কারণে জুলুম করা হয়েছে। হিন্দু ভাইদের বলবো, আপনারা কোনও বিশেষ দলের সম্পদ নয়, আপনারা বাংলাদেশের জনগণ। সমান অধিকার ভোগ করেন। আওয়ামী লীগই হিন্দুদের জমি দখল করেছে।’

মানিকগঞ্জ জেলা এনসিপি নেতা অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন– এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের যুগ্ম আহ্বায়ক হায়দার, সিনিয়র যুগ আহ্বায়ক সামান্তা শারমিন।

এ সময় বক্তারা বলেন, ‘আমরা যখনই সংস্কার করতে চাই তখন একটি পক্ষ সংখ্যার ওপর নির্ভর করে ক্ষমতা চায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এ দেশের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা এখনও জনগণের উপযোগী হয়ে ওঠেনি।’

তারা আরও বলেন, ‘এতগুলো প্রাণ নেওয়ার পরও আওয়ামী লীগের কোনও অনুশোচনা নেই। রিফাইন্ড আওয়ামী লীগের কথা যারা বলেন, তারা দেখুন গোপালগঞ্জে সন্ত্রাসীরা এখনও সক্রিয়। গোপালগঞ্জে বিপ্লবীদের ওপর হামলার পর আমরা সিন্ধান্ত নিয়েছি এ দেশে আর আওয়ামী লীগের কোনও অস্তিত্ব থাকবে না। মুজিববাদের কবর রচনা হয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু

মানিকগঞ্জের পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

`সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা করেছে’

আপডেট সময় : ০৩:২৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫