ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান সাড়ে ৮ ঘণ্টা পর সচল মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, উৎপাদন শুরু আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের

সব ধরণের দখলবাজদের আইনের আওতায় আনার দাবি সহিদুজ্জামানের

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, যারা দখলবাজি করে তারা জাতির শত্রু, সমাজের শত্রু, পরিবেশের শত্রু। এই শত্রুদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারলে আমাদের সমাজ কলুষিত হবে।

তিনি বলেন, যারা অন্যের হক মেরে জায়গা জমি দখলে নেয়, তারা কখনো সমাজের বন্ধু হতে পারে না, দেশের বন্ধু হতে পারে না।

তিনি সমাজের যে কোনো ধরণের দখলবাজদের আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঈদগাঁও উপজেলার জালালবাদ ও পোকখালী ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন। তিনি বৃহস্পতিবার সারাদিন এই দুই ইউনিয়নে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি ওই সময় সাধারণ মানুষের স্বাস্থ্য ও পরিবারের খোঁজখবর নেন।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এদিন মুসলিম বাজার, মধ্যম পোকখালী আবুল ফজল পাড়া, জালালাবাদ বাহারছড়া, চারা বটলা, লরাবাক, পশ্চিম ইছাখালী, ইসলামাবাদ ইউনিয়ন ও ডান্ডি বাজারসহ একাধিক এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

গণসংযোগকালে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য ও ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম শওকত, পোকখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৌলভী শেকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, ঈদগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হারুন অর রশিদ, বিএনপি নেতা আজিজুর রহমান সিকদার, জেলা যুবদল নেতা রোকনুজ্জামান, যুবদলের সাবেক সদস্য সেলিম উল্লাহ সেলিম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উমর ফারুক লিটন, ঈদগাঁও উপজেলা যুবদল নেতা মোহাম্মদ কায়েস, বিএনপি নেতা হারুন, পোকখালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সেলিম উদ্দিন, ছাত্রদলের সাবেক নেতা জাহাঙ্গীর আলম, রমিজ উদ্দিন, সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রবীণ নেতারা।

ওই সব এলাকায় সাবেক এমপির হঠাৎ উপস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনেকেই তার সঙ্গে স্মৃতিচারণা করেন। এই গণসংযোগকে ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

সব ধরণের দখলবাজদের আইনের আওতায় আনার দাবি সহিদুজ্জামানের

আপডেট সময় : ১২:৩৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫