ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি,তার জন্যে ক্ষমা চাচ্ছি: নিজ সংসদীয় আসনে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় পরিচ্ছন্নতা অভিযান : ২০ টনের বেশি বর্জ্য অপসারণ ফেসবুক স্ট্যাটাসের পর যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি সরকারের মূল লক্ষ্য এখন ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা- লোহাগাড়ায় অর্থমন্ত্রী হোয়ানকের সন্ত্রাসী মিন্টু গ্রেফতার : অস্ত্র, গোলাবারুদ,অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো ‘আমরা থামছি না’— ফাইনালের আগে হুঙ্কার আর্জেন্টিনার চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী বিশ্বকাপজয়ীদের প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এমপি কাজলের ডিও লেটার: রামুর ফতেখাঁরকুলকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, স্থানীয় সরকার বিভাগের চিঠি

সবাইকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই : প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জুলাইয়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে হলে সবাইকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই।’

রবিবার (২৭ জুলাই) সাভারে গণবিশ্ববিদ্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান পুনর্জাগরণ : স্মৃতিচারণা ও আলোচনা অনুষ্ঠান-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘জুলাইযোদ্ধারা কখনোই ব্যক্তিগত স্বার্থের ইস্যুতে আন্দোলনে নামেননি। তারা দেশকে ভালোবেসেই আন্দোলনে অংশ নিয়েছেন।

তাদের চিন্তা-চেতনা ছিল উচ্চস্তরের।’
তিনি বলেন, ‘জুলাই মাস এমনিতেই আমাদের জন্য এক বেদনাবিধুর সময়। তারই মাঝে মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা আমাদের শোককে আরো গভীর করেছে।’

উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় তিনি নিজেও বিভিন্ন স্থানে ঘুরে আন্দোলন পর্যবেক্ষণ করেছেন এবং কোথাও কোথাও সরাসরি অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, আন্দোলনের সময় বিশেষভাবে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সাহসিকতা ও সংগঠিতভাবে অংশ নিয়েছিল, তা প্রমাণ করে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মত নেতৃত্ব এখনো তাদের মাঝে প্রেরণা হিসেবে বিদ্যমান।
তিনি আরো বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করছি বটে, কিন্তু এখনো এই রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি বিলুপ্ত হয়নি। তাই সরকারকেও সচেতনভাবে কাজ করতে হচ্ছে। এই লড়াই শুধু সরকারের নয়, আমাদের সবার।

নারীদের ভূমিকার কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নারীরা সম্মুখসারিতে থাকলেও আগস্টের পর থেকে নারীদের দৃশ্যমান উপস্থিতি অনেকখানিই হ্রাস পেয়েছে। এই বাস্তবতা নতুন করে ভাবতে বাধ্য করে। মনে রাখতে হবে, আন্দোলন এখনো শেষ হয়নি।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির নানা কৌশল সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থনৈতিক নিপীড়নের কৌশলও তারা ব্যবহার করে থাকে।

এসব বিষয়ে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা জরুরি।’
বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য ড. মো. আবুল হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলোচনা পর্বে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

সূত্র:কালের কণ্ঠ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি,তার জন্যে ক্ষমা চাচ্ছি: নিজ সংসদীয় আসনে স্বরাষ্ট্রমন্ত্রী

সবাইকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই : প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় : ০৭:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫