ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

সদরের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন নূর মোহাম্মদ

সংবাদ বিজ্ঞপ্তি:

বিশিষ্ট স্বেচ্ছাসেবক নূর মোহাম্মদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সি.পি.পি স্বেচ্ছাসেবক সম্মাননা -২০২৪ এ কক্সবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে ২৪ শে ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাস্থ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক।

পরিচিতি ও অবদান:
কক্সবাজার সদর উপজেলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মরহুম সিদ্দিক আহমেদের একমাত্র পুত্র সন্তান। পেশায় তিনি একজন সরকারি প্রথম শ্রেণীর ঠিকাদার। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার শাখার একজন আজীবন সদস্য। তিনি বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত যুব সংগঠন, বাতিঘর যুব সংঘ, চৌফলদন্ডী একজন সম্মানিত উপদেষ্টা।

তিনি দীর্ঘদিন সিপিপি স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত ১৩ টি ঘূর্ণিঝড় প্রাথমিক চিকিৎসা বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্থানীয় ভাবে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ সহ নানাবিধ সামাজিক সমস্যা সমাধানের অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা প্রসারের লক্ষে নিজ উদ্যোগে চৌফলদন্ডী ৭ নম্বর ওয়ার্ডের তালিমুল কোরআন নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি সবুজবাগ ট্রাস্ট চৌফলদন্ডীর একজন সম্মানিত সদস্য এবং চৌফলদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটিপর সাবেক সভাপতি। অসহায় দরিদ্র ব্যক্তি ও গরিব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা সহ নানাবিধ সহযোগিতা করেছেন। নিজ অর্থায়নে ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সহিত যোগাযোগ স্থাপন করে এলাকায় মসজিদ, মাদ্রাসা, রাস্তা, সোলার লাইট, পুকুরের সিড়ি ও গাইড ওয়াল নির্মাণ সহ নানাবিধ সামাজিক উন্নয়নের কাজ করে আসছেন ও ভবিষ্যতেও এ কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ :

সদরের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন নূর মোহাম্মদ

আপডেট সময় : ০১:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪