ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

সড়ক দুর্ঘটনায় সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যথিং এবং সাবেক এমপি এথিন রাখাইন আহত

কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যথিং অং এবং তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য অধ্যাপিক এথিন রাখাইন সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর দক্ষিন মিঠাছড়ির চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অধ্যক্ষ ক্যথিং অংয়ের বাম হাতের পাজর ভেঙ্গে যায় এবং তাঁর স্ত্রী সাবেক এমপি এথিন রাখাইনের মাথায় আঘাত লাগে বলে ক্যথিং অং জানান।

তিনি জানান,সোমবার দুপুরে অটোরিক্সা তথা টমটমে করে দক্ষিন মিঠাছড়ির পানের ছড়ায় নিজেদের খামার যাচ্ছিলেন। চেইন্দায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কা থেকে বাঁচতে রাস্তার পাশে খাদে পড়ে যায় টমটমটি। এসময় ক্যথিং অং এবং তার স্ত্রী এথিন রাখাইন গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ক্যথিং অংয়ের হাতের পাজর ভাঙ্গার কথা জানান এবং এথিন রাখাইনের মাথায় আঘাত লাগার বিষয়ে নিশ্চিত করেন।

অধ্যক্ষ ক্যথিং অং জানান,আপাতত দুজনই শংকামুক্ত, তবে হাতের চিকিৎসায় তিনি ঢাকা যাবেন।

এদিকে এই দম্পতি তাদের সুস্থতায় সবার আশীর্বাদ কামনা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

সড়ক দুর্ঘটনায় সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যথিং এবং সাবেক এমপি এথিন রাখাইন আহত

আপডেট সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬