ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

সড়কে লবণ ফেলে কাফনের কাপড় পড়ে চাষীদের প্রতিবাদ..

  • আবুল কাশেম:
  • আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 535

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, আমদানি বন্ধ ও মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে কাফনের কাপড় পড়ে কক্সবাজারের কুতুবদিয়ায় মানববন্ধন করেছে চাষীরা। মানববন্ধনের পর চাষীরা সড়কে লবণ ফেলে প্রতিবাদ জানায়।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রান্তিক লবণ চাষী সমিতি কুতুবদিয়ার ব্যানারে লবণ মাঠে আয়োজিত মানববন্ধনে অনেকেই অংশ নেন কাফনের কাপড় পড়ে।

এসময় চাষীরা বলেন, বর্তমানে মাঠ পর্যায়ের প্রান্তিক চাষিরা মন প্রতি লবণের মূল্য পাচ্ছেন ১২০ থেকে ১৪০ টাকা। অথচ উৎপাদন খরচ পড়ছে ৩০০ থেকে সাড়ে তিনশ’ টাকা। এতে প্রান্তিক চাষীদের পথে বসার উপক্রম হয়েছে। চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক চাষী।

মাঠ পর্যায়ে চাষীরা প্রতি কেজি লবণের দাম মাত্র ৩ থেকে সাড়ে ৩টাকা পাচ্ছে উল্লেখ করে চাষীরা বলেন, সেই লবণ পরিশোধনের পর বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ টাকা। মিল মালিকরা সিন্ডিকেট করে চাষীদের বঞ্চিত করছে।

দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকারও শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন চাষিরা।

মানববন্ধনে লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন, প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, লবণ ব্যবসায়ী শফিউল আলম বাবুল,মোঃ সেলিম, মোঃ সাহেদ, মোহাম্মদ উল্লাহ, জাকের উল্লাহ বক্তব্য রাখেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

সড়কে লবণ ফেলে কাফনের কাপড় পড়ে চাষীদের প্রতিবাদ..

আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫