ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’

উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন থেকে ৫ম বারের মত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী।

১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রথম প্রহরে তিনি বলেছিলেন, জয় আল্লাহর হাতে। তেমনি আল্লাহ সহায় হয়েছেন তাই তিনি বিজয়ী হয়েছেন বলে মন্তব্য করেছেন তাঁর সমর্থকেরা।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯ শত ৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৯ শত ৮০ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। উখিয়া উপজেলায় ৫৪টি কেন্দ্রে শাহজাহান চৌধুরী পেয়েছেন ৬০ হাজার ১১ ভোট, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ৫৮ হাজার ৯ শত ৩৯ ভোট।

অন্যদিকে টেকনাফে ৬১টি কেন্দ্রের ফলাফলে শাহজাহান চৌধুরী  ৬২ হাজার ৩ শত ৩৭ ভোট ও  নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ৬১ হাজার ১ শত ৪ ভোট।

পোস্টাল ব্যালেটে নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ৮ শত ৬৬ জন কিন্তু বৈধ ভোট প্রদান করেছেন ২ হাজার ৫ শত ৫০ জন আর বাতিল হয়েছে ৩৬ ভোট।

প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত ফলাফল শীটের তথ্যানুযায়ী পোস্টাল ব্যালেটে নুর আহমদ আনোয়ারী ১ হাজার ৯ শত ৩৭ টি এবং শাহজাহান চৌধুরী ৫ শত ৬১ টি ভোট পেয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’

আপডেট সময় : ০২:৩১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬