ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

লামায় ২ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ২টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৫লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ১৫(১) লঙ্ঘনের দায়ে আজিজনগর ইউনিয়নের এসবিএম ব্রিক ফিল্ডের মালিক মোহাম্মদ উল্লাহ আজম খানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং
গজালিয়া ইউনিয়নে অবৈধভাবে স্থাপিত আরেকটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। লামার পাশাপাশি থানচি উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি ইটভাটার বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

লামায় ২ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬